ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
শনিবার ভোরে- (১৬ মে) রাত সাড়ে চারটায় গোলাম বাজার এলাকায় একটি পিকআপ কাভার ভ্যান তল্লাশি করে র্যাব-১০ এর একটি আভিযানিক দল এই মাদক ও ব্যবসায়ীকে আটক করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সোহান হোসেন (৩৪)। তিনি ঢাকার বংশাল থানার কসাইটুলি এলাকার বাসিন্দা। তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ৯৫০ টাকা এবং ৪১টি প্লাস্টিকের বস্তাভর্তি রাবারও জব্দ করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত কাভার ভ্যানটিও আটক করা হয়েছে।
র্যাব জানায়, সোহান দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের নানা প্রান্তে সরবরাহ করে আসছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তাকে হাতেনাতে আটক করা সম্ভব হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে র্যাব-১০ সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিঃ সহকারী পুলিশ সুপার তাপস কর্মকারনিশ্চিত করেন ।

0 মন্তব্যসমূহ